স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরের বীরনগর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল(৭০) আর নেই। বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় সিলেটস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে—–রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ জুম্মা রাস্ট্রীয় মর্যাদায় তার নামাজের জানাজা শেষে পাশ্ববর্তী লক্ষীপুর পঞ্চয়েতি গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম,আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা মিয়া,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন প্রমূখ।।