স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে পুরাতন বাসস্টেশনেই প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনছার উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, জেলা বিএনপি নেতা অ্যাড. জিয়াউর রহমান শাহীন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সামছুদ্দোহা, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. সালেহ আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ছালেক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সাদিকুর রহমান স্বপন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন মিয়া, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক সায়েম আহমদ, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, দোয়ারাবাজার উপজেলার যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।