- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুবদলের ১২ ইউনিট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ৮ উপজেলা, ৩ পৌরসভা এবং মধ্যনগর থানা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত এবং সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ কয়েস এই কমিটির অনুমোদন দিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলায় মধাব রায়, দিরাই উপজেলায় মইন উদ্দিন চৌধুরী মাসুক, ছাতক উপজেলায় সদরুল আমিন সোহান, বিশ^ম্ভরপুর উপজেলায় মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলায় শওকত আলী বেপারী, জগন্নাথপুর উপজেলায় আবুল হাশিম ডালিম, তাহিরপুর উপজেলায় মো. এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলায় মোজাম্মেল হক স্বপন, দিরাই পৌরসভায় মহিউদ্দিন মিলাদ, জগন্নাথপুর পৌরসভায় লিটন মিয়া, ছাতক পৌরসভায় খয়ের উদ্দিন, মধ্যনগর থানায় গোলাম সাইফুল কে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

  • [১]