- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুবদল নেতা রশিদের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা যুবদল নেতা, বাশখলা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে ও আশু রোগমুক্তি কামনা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিত আন্দোলনের অগ্র সৈনিক, উপজেলা যুবদলের অন্যতম নেতা আব্দুর রশিদের উপর রাজনৈতিক প্রতিহিংসা বশত একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তিনি অভিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রশিদের আশু রোগমুক্তি কামনা করেছেন।
অপর বিবৃতিতে   
 সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন মহি, ফরিদ আহমদ, আবু হুরায়রা ছুরতসহ বিএনপি নেবতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

  • [১]