- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুবলীগের উদ্যোগে শেখ মনির জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা আলোচনা করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। রবিবার দুপুরে রমিজ বিপনীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে কেক   কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. রওনক আহমদের পরিচালনায় কেক কাটা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, বিপ্রেশ রায় বাপ্পী, শিতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল, সদস্য জেবুল মিয়া, কায়ছার আহমদ, পিন্টু বণিক, আরজু মিয়া, ফয়সল আহমদ, জিল্লুর রহমান সজীব, পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নূর, যুগ্ম আহবায়ক দিপ্ত তালুকদার টিটু ও দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, সদস্য সোহেল বখত, দিদারুল বাশার অপু প্রমুখ।  

  • [১]