- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুবলীগের চেয়ারম্যানের সাথে দেখা করলেন জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও মঞ্জুর খন্দকার শনিবার রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরীর সাথে দেখা করে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। এর আগে দুপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যার মো. ওমর চৌধুরী বাসভবনে গিয়ে দেখা করেন। এর আগে দুপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সাথে দেখা করেন। জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় নেতা শেখ ফজলে ফাহিম ও ফজলুল হক আতিক সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে দেখা করে আমরা অভিনন্দন জানিয়েছি। নেতৃবৃন্দ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেছেন।’  

  • [১]