- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুব দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয়তাবাদী যুব দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সুনামগঞ্জে। এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে কেককাটা ও আলোচনা সভা। জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক এটিএম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাড. মল্লিক মঈনউদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, সেলিম উদ্দিন, আনিসুল হক, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত। স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, জেলা যুবদলের সদস্য আকবর আলী, মমিনুল হক কালার চান, সোহেল মিয়া, মফিজুল ইসলাম রাজু, আমানুল হক রাসেল, ওলিউর রহমান, আমিনুল ইসলাম, অ্যাড. শিশির, বাবলু, সায়েম, আর কে তাং সবুজ, গিয়াস, বিএনপি নেতা রেজাউল করিম, আশিকুর রহমান আশিক, বি.পুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুবদল নেতা এমএস সোহেল, আনোয়ার আলী, শহিনুর রহমান, সোনা মিয়া, নবীনুর, অ্যাড. আহাদ, অ্যাড. আয়েশা, ইকবাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, তোফাজ্জল হোসেন, আনোয়ার জাবেদ, থানা ছাত্রদলের সভাপতি শাসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদল সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আনোয়ার আলম, আশরাফুল আলম পাভেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]