- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুব মহিলা লীগের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়না। বৃহস্পতিবার আপ্তাবনগর, সুলতানপুর, শান্তিবাগ ও লক্ষণশ্রী গুচ্ছগ্রামের প্রায় ২ শতাধিক মানুষের মাঝে চাল বিতরণ করেন তিনি। অন্যদিকে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাদিয়া বখত সুরভী শহরের    
সোমপাড়া এলাকায় বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগ নেত্রী মিনা বেগম, ছালমা আক্তার, বিউটি আক্তার, লুবনা আক্তার প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]