যুব মহিলা লীগের সুনামগঞ্জ সদর উপজেলা, তাহিরপুর উপজেলা ও মধ্যনগর থানা কমিটির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রাখী দে চৌধুরী রুনা ও সেলিনা বেগম বৃহস্পতিবার এই তিন কমিটির অনুমোদন দেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন। একজন আহবায়ক ও তিন জনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলা শাখা এবং মধ্যনগর থানা কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নেত্রীবৃন্দরা হলেন আহবায়ক জাহানুর আক্তার,
যুগ্ম আহবায়ক দুলন তালুকদার, নাজমা বেগম ও রহিমা খাতুন প্রমুখ। তাহিরপুর উপজেলা শাখার নেত্রীবৃন্দরা হলেন আহবায়ক হেনা আক্তার, যুগ্ম আহবায়ক রুমেলা আক্তার, তাকলিমা আক্তার ও লাকী বেগম। মধ্যনগর থানা শাখার নেত্রীবৃন্দরা হলেন আহবায়ক হাবিবা ইয়াসমিন, যুগ্ম আহবায়ক রেজিয়া বেগম, পাপড়ি ও রাবু আক্তার প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)