- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা যুব মহিলা লীগের আয়োজনে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শহরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
যুব মহিলা নেত্রী লুৎফা বেগমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব মহিলা লীগ নেত্রী শাহিদা আক্তার, সামছুন্নাহার, মনোয়ারা বেগম, ইফফাত বিনতে মজিদ, বিনা আক্তার, বরফুল নেছা, কুশনেহার বেগম, রোজি বেগম, নীলা আক্তার, শিবা রানী পাল, হেপি পাল, আনোয়ারা বেগম, মুক্তা বেগম, নুরুন্নেছা, রাজিয়া খাতুন প্রমুখ।  এদিকে যুব মহিলালীগের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল শান্তিবাগ থেকে র‌্যলি শুরু শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেরট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধো স্মৃতিস্তম্ভের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলালীগের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন ও  যুগ্ম আহ্বায়ক সাদিয়া বখ্ত সুরভীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব মহিলালীগের নেত্রী রুনা চৌধুরী, পান্না বেগম, লাকি বেগম, দোলেনা বেগম, সুহেনা বেগম, শাহিদা বেগম, পারভিন বেগম, নাজমা বেগম, দিলারা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]