- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যেসব ঘটনা আলোড়ন তুলেছিল বছরজুড়ে

স্টাফ রিপোর্টার
২০১৯ সালটিতে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছিল যা তখন আলোচনার কেন্দ্রে ছিল। বছর শুরু হয়েছিল সুখবর দিয়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন এমএ মান্নান। শেষও হল ভালো খবরের মধ্যে দিয়ে। হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলায় ৭৮ জন ডাক্তারের পদায়ন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন অনুমোদনের মধ্য দিয়ে বছরের শেষ সময়টিও হয়ে উঠে আনন্দদায়ক। এছাড়াও শাল্লায় ছেলেধরা, বিদ্যুৎ, লবণ নিয়ে গুজব, পৌরসভা অফিসে হঠাৎ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি, হাওরে দুর্নীতি মামলায় ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট, সিলেটে ডা. প্রিয়াংকা হত্যা, ইয়াবাসহ আইনজীবী আটক, নামজারি প্রতি ১৫শ টাকা ‘কল্যাণ তহবিল ফি’ নেয়ার সংবাদ, ডাক্তার পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক, সুনামগঞ্জ ও নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৯৪৪.৮০ কোটি টাকার প্রকল্প, বেসরকারি পরিবহনের শ্রমিকদের দ্বারা বিআরটিসির বাসে ও কাউন্টারে একাধিক বার হামলা, কর্মীকে মারধর ঘটনা, জামালগঞ্জে প্যারা শিক্ষক নির্ভর প্রাথমিক শিক্ষা, মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ব্যতিক্রমী আয়োজনে যৌতুকমুক্ত ২টি বিয়েসহ নানা ঘটনাপ্রবাহের সাক্ষী হয়েছে ২০১৯ সাল। এক নজরে দেখে নেয়া যাক বছরের আলোচিত ও সমালোচিত সেই সব ঘটনাগুলো।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান
বছরের শুরুতেই নতুন মন্ত্রীসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য এমএ মান্নান। এর মধ্যে দিয়ে দীর্ঘ ২৩ বছর পর পূর্ণমন্ত্রী পায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ। এর পূর্বে ১৯৯৬ সালে আবদুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকেই গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কে ৯টি সেতুর প্রকল্প অনুমোদন করা হয়। ৯টি সরু ও জরাজীর্ণ সেতুর স্থলে ৯টি আরসিসি পিসি গার্ডার সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে ১১১ কোটি ৭৭ লাখ টাকা।
বাজারে ক্যান্সার শনাক্তকরণ যন্ত্র আসবে ১৫বছরের মধ্যে
প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের ডিভাইস আবিষ্কারক অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. জহিরুল আলম সিদ্দিকী জানিয়েছেন, ক্যান্সার সনাক্তের ডিভাইসটি আগামী ১৫ বছরের মধ্যে বাজারজাত করা সম্ভব হবে। সকলের জন্য সহজলভ্য হবে এবং ডায়াবেটিস পরীক্ষার মতো নিজেরাই এর পরীক্ষা করতে পারবেন। এই যন্ত্রটি যেমন বিভিন্ন পর্যায়ের ক্যান্সার শনাক্তকরণে ব্যবহার করা যাবে, তেমনি এর মাধ্যমে চিকিৎসকরা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার বিভিন্ন পর্যায়ে শরীরে ক্যান্সারের বৃদ্ধি অথবা হ্রাস প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। যার ফলে রোগীর চিকিৎসা সঠিক পথে এগোচ্ছে কি না সেই ব্যাপারে চিকিৎসকরা সঠিক ধারণা পাবেন।’
বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রীর
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জের ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র (পাওয়ার গ্রীড স্টেশন)’এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ওয়েজখালিতে পাওয়ার গ্রীড স্টেশনের কাজ শেষ হয় ২০১৮ সালের মার্চ মাসে। মে মাসের ৩ তারিখ থেকে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সুনামগঞ্জ এর প্রশাসনিক অনুমোদন
বছরের ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সুনামগঞ্জ প্রকল্প প্রশাসনিক অনুমোদন পায়। এর আগে গত ২৯ জানুয়ারি পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ (একনেক শাখা ১) স্মারকে জানানো হয় ২০২১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক হাজার একশত সাত’শ কোটি সাতাশি লক্ষ আটানব্বই হাজার টাকার এই প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে। এসময় প্রকল্পের অঙ্গ ও অঙ্গভিত্তিক ব্যয় অনুমোদিত হয়।
নৌ-পথে বেপরোয়া চাঁদাবাজি
সুনামগঞ্জ থেকে আশুগঞ্জ-ভৈরব পর্যন্ত ৩২ টি স্পটে কয়লা ও বালু-পাথর বোঝাই বাল্কহেডগুলো চাঁদাবাজী’র শিকার হচ্ছে। অভিযোগ ওঠেছে কোথাও কোথাও হাওরের নৌ-পুলিশই এসব চাঁদা আদায়ের নেপথ্যে রয়েছে। প্রতিদিন কেবল বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)’এর নামেই সুনামগঞ্জের নৌ-পথে ৩০ থেকে ৩৫ লাখ টাকার চাঁদাবাজি হয়।’
আলোর পথে ২৪ জন
দোয়ারাবাজার সীমান্তে চুরি, চোরাচালানসহ নানা ছোটখাটো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তারা। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এসব ব্যক্তিদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এলাকার ২৪জন ব্যক্তি কোনো অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন।
আইএসএ যোগদানকারী জগন্নাথপুরের শামীমা
আন্তর্জাতিক ও দেশি গণমাধ্যমে খবর প্রকাশের মধ্য দিয়ে সবার নজরে আসে আইএস তরুণী শামীমা। তার মা হওয়া, যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল হওয়া এবং বাংলাদেশের নাগরিক না হওয়ায় তাকে দেশে ঢুকতে না দেওয়ার ঘোষণা নিয়ে আলোচনায় ছিল শামীমা।
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের বাসিন্দা আহমদ আলীর চার মেয়ের মধ্যে শামীমা বেগম সবার বড়।
হাওরবাসী পাচ্ছেন নলকূপ-ল্যাট্রিন
হাওড় অঞ্চলে টেকসই পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা দিতে ৫ হাজার ৬৬১টি গভীর নলকূপ ও ৪ হাজার ১২৬টি ইমপ্রুভ ল্যাট্রিন স্থাপন করা হবে। নলকূপ স্থাপন ব্যয় ৫৬ কোটি ৬১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে একটি নলকূপে এক লাখ টাকা খরচ পড়বে। অন্যদিকে ল্যাট্রিন স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৩০ লাখ টাকা। ফলে প্রতিটা সাধারণ মানের ল্যাট্রিন নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ টাকা।
শাল্লায় কৃষক বিকাশ লাউয়ে লাখপতি
হাওরের জনপদ শাল্লার কৃষক বিকাশ চক্রবর্তী লাউ চাষ করে এবার লাখপতি হয়েছেন। উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের এই কৃষক ২ কেয়ার জমিতে এবার লাউয়ের চাষাবাদ করে ২ হাজারের মতো লাউ বিক্রি করেছেন। সব খরচ বাদে এই লাউ বিক্রি করে লাখ টাকার মতো লাভ হয়েছে তাঁর। বর্তমানে এলাকায় লাউচাষি বিকাশ নামেই পরিচিত তিনি।
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ছাতকে ইভটিজিংয়ের শিকার মাদ্রাসা ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমান রাজিবকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার নালিশ দিয়েও বিচার না পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষকে জুতাপেটা করেছে ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থী।
বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জে বাস-লেগুনা’র মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ৭ লেগুনাযাত্রী নিহত এবং ৭ জন আহত হয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় দুই পরিবহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিল সুনামগঞ্জের চার শিশু
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-তবলায় গ বিভাগ থেকে ১ম স্থান (স্বর্ণপদক) অধিকার করেছে শহরের হাসননগরের শিশু শিল্পী অরিজিৎ ঘোষ চৌধুরী, দিরাইয়ের মহাশ্বেতা তালুকদার রাই দেশাত্মকবোধক সঙ্গীতে প্রথম ও ভাব সঙ্গীতে দ্বিতীয় স্থান লাভ করেছে, ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের সেজুতি তরপদার আবৃত্তিতে খ বিভাগে দ্বিতীয় স্থান ও তানিয়া আফরিন চৌধুরী ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ বিষয়ে গ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে।
শাল্লায় গৃহহীনদের বরাদ্দে কোটিপতির নাম
শাল্লা উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসুচী ২০১৮-২০১৯ এর আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের উপকারভোগীদের নামের তালিকায় লাখপতি থেকে শুরু করে কোটিপতিদের নাম পাওয়া যায়। অনুমোদনকৃত তালিকায় ১৭ টি পরিবারের মধ্যে ৫ টি পরিবার ব্যতিত বাকি সকলেই ছিলেন ধনাঢ্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
২০০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বিটাক’এর আঞ্চলিক কেন্দ্র
প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে স্থাপন হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা (বিটাক) এর আঞ্চলিক কেন্দ্র। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ সড়কের দক্ষিণ পাশে এই আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য জমি নির্বাচন করা হয়েছে।
নকলে বাধা দেয়ায় শিক্ষককে পেটালো বখাটে
তাহিরপুরে পরীক্ষার্থীকে নকলে বাধা দেয়ায় শিক্ষককে পেটালো বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের বখাটে পুত্র তোফাজ্জল। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বখাটে তোফাজ্জলের পিতা আবু তাহের মিয়া বাদঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
জামালগঞ্জ-তাহিরপুরে বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু
তাহিরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের মৃত মিরাজ আলীর পুত্র হারিদুল (৪৫) ও হারিদুলের পুত্র তারা মিয়া (১০)। জামালগঞ্জ উপজেলা সদরে বজ্রপাতে সাবিদুর রহমান চৌধুরী এবং তার ছেলে আলভী রহমান অন্তর (৬) এবং ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রাম পার্শ্ববর্তী পাগনার হাওরে মাছ ধরতে গিয়ে শান্তিপুর গ্রামের ভানু মিয়া (৩৬) ও তার ছেলে সুমন মিয়া (১৩)।
লাউড়ের দুর্গকে সংরক্ষিত ঘোষণা
তাহিরপুর উপজেলার লাউড় রাজ্যের রাজধানী’র দুর্গকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই প্রতœতত্ত্বস্থলটি সরকারি তালিকাভুক্তও হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর এই প্রাচীন ঐতিহাসিক স্থাপনাকে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংরক্ষিত ঘোষণা করে।
ট্রলারডুবিতে ৭ শিশুসহ ১০ জনের মৃত্যু
কালিয়াকোটা হাওরে ট্রলারডুবিতে ১০ জনের মৃত্যু ঘটেছে। এরমধ্যে ৭ জনই শিশু। হাওরের আয়নল ও কাকাধরা বিলের মধ্যস্থানে এসে প্রচ- ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঝড়, বৃষ্টি ও উত্থাল ঢেউয়ে ডুবে যাওয়াদের মধ্যে বড় ২১ জন সাঁতার কেটে পাড়ে ওঠলেও ৭ শিশু, এক বৃদ্ধাসহ ১০ জন ডুবে মারা যান।
ক্যাসিনো-কা-, দুদকের অনুসন্ধান তালিকায় সাংসদ রতন
ক্যাসিনো-কা-ের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান তালিকায় সাংসদ রতন নাম এসেছে। তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো কা-ে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
পে-অর্ডার জালিয়াতি করে কোটি টাকা আত্মসাৎ
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দিরাই সাব রেজিস্ট্রি অফিসে পে- অর্ডার ব্যাংকে জমা না দিয়ে, জমি রেজিস্ট্রি হয় নি বলে পে-অর্ডার নগদায়ন করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়। জালিয়াতির ঘটনায় সাবরেজিস্ট্রি অফিসের ২ কর্মচারী বরখাস্ত হয়েছেন। ঘটনা তদন্তের জন্য তাহিরপুরের সাব রেজিস্ট্রার আবুল বাশারকে আহ্বায়ক করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
২ হাজার টাকার ডিভাইস ২৬ হাজার টাকা
শাল্লায় ১২ হাজার টাকার বায়োমেট্রিক হাজিরার ডিভাইস বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান নেত্রকোণা জেলার খালিয়াজুরির কৃষ্ণপুরের মেঙ্গো টেকনোলিস্ট ৪০ টি বিদ্যালয়ে ডিভাইস লাগানোর পর শিক্ষকরা এই ডিভাইস এর অতিরিক্ত মূল্য নিয়ে আপত্তি তোলেন।
অফিসার্স ক্লাব থেকে ৪ জুয়ারী আটক
উকিলপাড়ার অফিসার্স ক্লাবের মদ ও জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৩০,০৭২ টাকা, বিভিন্ন ব্রা-ের সিগারেট, শরীর উত্তেজক পানিয়ের বোতলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। দ-প্রাপ্তরা হলেন সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন অফিসার আবুল কাশেম, রানীগঞ্জ ভূমি অফিসের তহশিলদার নিখিল চন্দ্র পুরকায়স্থ, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার ও সুনামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের ডিড রাইটার শ্যামল দাস।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন অনুমোদন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়।

  • [১]