- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যেসব সড়কে কাজ শুরু হয় নি

জগন্নাথপুর অফিস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলইডি) বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ ১৪টি সড়কে ১৪ কোটি টাকা বরাদ্দে কার্যাদেশ প্রদান করা হলেও ঠিকাদারদের অবহেলার কারণে গুরুত্বপূর্ণ এসব সড়কগুলোতে কাজ হচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা দপ্তর সূত্র জানায়, শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৫ কোটি ১৬ লাখ ৪৭ হাজার টাকার ৮৪১ টাকা বরাদ্দে কার্যাদেশ পায়  লৌহজং নাসিম সুয়েব জে, বি কনষ্ট্রাকশন কিন্তুু এখন পর্যন্ত তারা কাজ শুরু করেনি। সড়কটি ভাঙ্গনের কবলে পড়ে নাজুক অবস্থায় রয়েছে। ২৪ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ধাওরাই-শেওড়া রাস্তার কাজ পায় ধর্মপাশার       
 আনোয়ারা এন্টারপ্রাইজ, ৩ এপ্রিল তাদেরকে কার্যাদেশ দেয়া হলেও ঠিকাদার এলাকায় এখনো আসেন নি। ৭৭ লাখ ১৫ হাজার ৭০৯ টাকা বরাদ্দে কাঠালখাইড়-ধাওরাই-জয়দা সড়কে ২ এপ্রিল কার্যাদেশ প্রদান করা হলেও কাজ শুরু করেনি সুনামগঞ্জের হাসান এন্টারপ্রাইজ। একই দিনে কার্যাদেশ পেয়ে সুনামগঞ্জের হাসান এন্টারপ্রাইজ ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৯৭৫ টাকা বরাদ্দের গোঁতগাঁও বিশ^রোড থেকে স্বাধীনবাজার রাস্তায় কোন কাজ করেনি। ৭৩ লাখ টাকা ব্যয়ে ১৭ হাজার ১৯৮ টাকা বরাদ্দে প্রভাকরপুর নন্দিরগাঁও সড়ক, ৯১ লাখ টাকা বরাদ্দে রানীগঞ্জ-অনন্ত গোলাম আলীপুর সড়ক, ১ কোটি ৫ লাখ ২২ হাজার ১০৮ টাকা বরাদ্দে নয়াবন্দর বিদ্যালয় থেকে শংকপুর সড়ক, ৯৭ লাখ ৩২ হাজার ১৯০ টাকা ব্যায়ে জগন্নাথপুর-বিশ^নাথ-সড়ক হতে কাচন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার কাজ শুরু করেনি, মজিদপুর-এরালিয়া সড়কে ৭১ লাখ ১৪ হাজার ৬৪৪ টাকা বরাদ্দ নিয়ে কার্যাদেশ পেয়েও হাসান এন্টারপ্রাইজ কাজ করছে না। একইভাবে  ১ কোটি ২১ লাখ  ২৮ হাজার ৯৭৮ টাকা বরাদ্দে কার্যাদেশ নিয়ে মাহবুব এন্টারপ্রাইজ সুনামগঞ্জ, শিবগঞ্জ বাজার ও রানীগঞ্জ সড়ক উন্নয়ন কাজ ফেলে রেখেছে। ৮২ লাখ ৩৮ হাজার ৪৩৬ টাকা বরাদ্দের লামাটুকের বাজার গড়গড়িকান্দি সড়কের কাজ ছাদ মিয়া এন্টারপ্রাইজ কার্যাদেশ নিয়ে শুরু করেছে। ৪৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দের জেলা পরিষদ লহরী সড়কের কাজ পায় পরাগ এন্টারপ্রাইজ। ২ এপ্রিল কার্যাদেশ পেলেও কাজ শুরুর খবর নেই। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় ভবের বাজার-সৈয়দপুর রাস্তায় ৮ লাখ ৫৮ হাজার ১২৫ টাকা ও দাওরাই মাঝপাড়া থেকে মধ্যপাড়া রাস্তার ১৭ লাখ ৬০ হাজার ৮৮৫ টাকা বরাদ্দের কার্যাদেশ পেলেও তালুকদার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। এছাড়াও  শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৫ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দে কাজ নেয় লৌহজং নাসিম সুয়েব জেবি কনষ্ট্রাকশন। কিন্তু কাজ শুরুর কোন খবর নেই।  উপজেলার গুরুত্বপূর্ণ এসব নাজুক সড়কে প্রতিদিন মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
কার্যাদেশ নিয়ে কাজ শুরু না করা প্রসঙ্গে হাসান এন্টারপ্রাইজ সুনামগঞ্জের ঠিকাদার মাহবুব হোসেন বলেন,‘কার্যাদেশ পাওয়ার পর থেকে অব্যাহত ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় চলছে। এ অবস্থায় কাজ করার কোন সুযোগ নেই। বৃষ্টি কমলে বর্ষা মৌসুমের পর সব কটি সড়কের কাজ শেষ করা হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,‘ টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদারদেরকে কার্যাদেশ দিয়ে কাজ শুরু করার জন্য অনুরোধ করছি। কিন্তুু তারা কাজ শুরু না করলেও নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কিছু করার থাকে না।’
সুনামগঞ্জ জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী ইব্রাহিম মিয়া বলেন,‘জগন্নাথপুরের সড়কগুলোর কাজ শুরু করতে ঠিকাদারদেরকে আমরা তাগদা দিচ্ছি। বৃষ্টি কমলে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদাররা কাজ শুরু করবে।’

  • [১]