স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের বাধনপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশের সহধর্মিণী বিজয় লক্ষ্মী দাশ (৬৬) আর নেই। বুধবার দুপুর পৌনে ১ টায় শহরের বাধনপাড়ায় নিজ বাসভবনে
মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়েবেটিস ও বাধ্যর্কজনিক রোগে ভোগছিলেন। বিকালে শহরের ধোপাখালী শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বিজয় লক্ষ্মী দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।