স্টাফ রিপোর্টার
যৌনকর্মী ও পতিতাদের স্থায়ীভাবে উচ্ছেদের দাবিতে বৃহত্তর ষোলঘর, ধোপাখালি, নবীনগর এলাকার বাসিন্দারা প্রশাসন ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। গতকাল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর
থানার ওসির কাছে আলাদাভাবে এ আবেদন জানানো হয়। আবদনের প্রেক্ষিতে চার ঘন্টার মধ্যে বৃহস্পতিবার বিকেলেই সিনিয়র সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সভা করেছেন।
আবেদনে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ ষোলঘর, ধোপাখালি, স্লুইসগেট, নবীনগর এলাকায় যৌনকর্মী আনোয়ারা ওরফে নানী, সুমি, আসমা, লিজা, সুমা, সহ অনেক পতিতা বাসা ভাড়া নিয়ে পতিতা পল্লী গড়ে তোলেছে। এর সঙ্গে যোগ হয়েছে মাদক ব্যবসা। এদের আচরণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ট হয়ে পড়েছেন। মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে কেউ বাধা দিলে এই সিন্ডিকেট বাইরে থেকে লোক এনে মুখে সিগারেট, দা লাঠি নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাড়িওয়ালাও এদের পশ্রয় দিচ্ছে বেশি ভাড়ার আশায়। এতে গোটা সমাজ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিপথগামী হয়ে উঠছে। এ ব্যাপারে প্রশাসন ও পুলিশ কে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।
আবদেন স্থানীয় কাউন্সিলরসহ তিন এলাকার তিনশত মানুষ স্বাক্ষর করেন।
এদিকে অভিযোগ পেয়েই বিকেলে সিনিয়র সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সেলিম আহমদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, যৌকর্মীদের বাসা ভাড়া দেয়া মালিকদের বলা হয়েছে শুক্রবার সকালের মধ্যে বাসা খালি করতে। না হলে পুলিশ ব্যবস্থা নেবে। যারা এই অসামাজিক কার্যকলাপে করছে তাদের ছাড় দেবে না পুলিশ।