- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রংধনু সামাজিক সংগঠনের সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
রংধনু সামাজিক সংগঠনের আয়োজনে সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা ও দরিদ্র শিক্ষর্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা   একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কাহির সরকার, আব্দুস শহীদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোমেন তালুকদার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

  • [১]