স্টাফ রিপোর্টার
রংপুর জেলার ঠাকুরপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, ও হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকালে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেব, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মলয় চক্রবতী রাজু, জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান এক্য পরিষদের সভাপতি দিপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ^জিৎ চক্রবতী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান রায়, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তু রায়, জন্মষ্টমি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় প্রমুখ।
উপস্থিত ছিলেন, অখিল ধর, কৃষ্ণ রায়, বিজন রায়, অ্যাড. প্রণব কান্তি দাস, মানব চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,‘নানা অপবাদ দিয়ে এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও হামলার ঘটনা বেড়েই চলছে। কিন্তু কোন ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। যার ফলে দেশে এসব ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’