রক্তিনদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে দৈনিক প্রথমআলো কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস। অভিযোগের কপি বন ও পরিবেশ মন্ত্রণালয়, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জ জেলা প্রশাসন, ফতেপুর ইউপি চেয়ারম্যান বরাবরেও প্রেরণ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রক্তিনদী থেকে কৃপেশ তালুকদার, সৃজন তালুকদার, সুশেন তালুকদার একটি সিন্ডিকেটের মাধ্যমে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে নদী তীরবর্তী গ্রামগুলো নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বোর ফসল রক্ষায় নির্মিত বেড়ী বাঁধেরও মারাত্মক ক্ষতি হয়েছে।
অভিযোগে সরজমিনে তদন্ত পূর্বক পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি