পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের পরিচালনায় ও বিশিষ্ট ব্যক্তিত্ব মুক্তার আলীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মুক্তার আলীকে সভাপতি ও তরুণ সমাজকর্মী, রাজনীতিক মুহিবুর রহমান মানিককে সহ সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সদস্য সচিব রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, দাতা সদস্য আবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি চ¤পা রাণী তালুকদার, হাইস্কুল প্রতিনিধি গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুজ্জামান, অভিভাবক সদস্য সাদ্দক হোসেন, মহিলা সদস্যা শাহেলা আক্তার, সুলতানা বিবি, ইউপি সদস্য আহমদ আলী ও বিদ্যোৎসাহী সদস্যা রোকসানা বেগম।