- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রঙ্গারচরে ফুটবল টুর্নামেন্টে মুহাম্মদপুর একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শহরের মুহাম্মদপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।   
রানার্স আপ হয় গোদারগাঁও স্পোর্টিং ক্লাব।  পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। এ ছাড়াও রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ উপস্থিত ছিলেন।
এই ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার বিভিন্ন স্থানের ৪৮টি দল অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। খেলাধূলায় শরীর ও মন ভাল রাখে। গ্রামাঞ্চলে খেলার আমেজ আলাদা। অনেক দর্শকের সমাগম হয়। বছরে একবার হলেও এমন সব খেলার আয়োজন খুবই প্রয়োজন। কেননা, এই খেলার ঐতিহ্য জাগিয়ে রাখা যায়। প্রতি বছরের মতো এবারও এই খেলার আয়োজনের মধ্যদিয়ে আমরা সকলেই আনন্দ উপভোগ করেছি। তা আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে।’

  • [১]