- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রঙ্গারচর আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রঙ্গারচর আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি । রবিবার দুপুর ২টায় মঙ্গলকাটা বাজারে মিলাদের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি আহবায়ক নেছার আহমদ শফিক, রঙ্গারচর আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি আফাজ উদ্দিন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও মহসীন মিয়া, সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন, সুরমা ইউনিয়ন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটি সভাপতি আফজাল হোসেন, প্রচার সম্পাদক মিজান মিয়া, আবু তাহের প্রমুখ। আলোচনা সভা ও দোয়া  মাহফিল শেষে জঙ্গিবাদের বিরুদ্ধে বাজারে লাঠি মিছিল বের করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]