- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রঙ্গারচর ইউপি সচিব রথীন্দ্র দেবনাথের মৃত্যু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের বাসিন্দা রথীন্দ্র দেবনাথ (৫৫) রবিবার বিকাল সাড়ে ৪ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।  
 নেতৃবৃন্দ এক শোক বার্তায় তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

  • [১]