- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রঙ্গারচর, মোল্লাপাড়া ও কুরবাননগর ইউপিতে উন্নয়ন সভা

স্টাফ রিপোর্টার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার এলাকায় পরিষদের কার্যালয়ে সদর উপজেলা পরিষদের আয়োজনে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় ইউপি সদস্য শহীদ মিয়া, জহুরুল হক,    শরকত আলী, সুরুজ আলী, হোসেন মিয়া, আরব আলী, আসাদ মিয়া, আনোয়ার হোসেন, সখিনা বেগম, রাবেয়া বেগম, জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আসকর আলী, মুক্তিযোদ্ধা মন্তাজ আলী, স্থানীয় বাসিন্দা মাসুক মিয়া, শিক্ষক মাও. হাবিবুর রহমান, মাও. আমিন ফরিদ, উদ্যোক্তা নুরুল হক তুহিন প্রমুখ ব্যক্তিবর্গ নানা সমস্যার কথা বলেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট, ড্রেন নির্মাণ, নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপন ও মসজিদের উন্নয়ন জরুরি প্রয়োজন বলে জানান।
এদিকে, সোমবার  মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নে পৃথক পৃথক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং বিকালে কুরবাননগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উভয় স্থানের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় ইউপি সদস্য জহির উদ্দিন, জহুর আলী, রেজুওয়ান আহমদ, মতিউর রহমান, আব্দুল মজিদ, ওলিউর রহমান, হাবিবুর রহমান, মহিলা মেম্বার সামছুন নাহার, সাজিবুন নেছা, রওশন আরা বেগম, প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, এলাকাবাসী নেছার আহমদ, আব্দুল লতিফ, সচিব তরুণ কুমার বসু প্রমুখ ব্যক্তিবর্গ নানা সমস্যার কথা তুলে ধরেন।
ওইদিন বিকালে কুরবাননগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় ইউপি সদস্য নুরুল হক, নুর উদ্দিন, আব্দুল কাইয়ুম, আলা উদ্দিন, খলিলুর রহমান, সফু মিয়া, মতিউর রহমান, দীপু পাল, আব্দুল মালিক, করিমুন নেছা, নমিতা রাণী দে, করফুল নেছা, মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের শিক্ষক মিতা রাণী দাস, মুক্তি রাণী চক্রবর্তী, শুক্লা দাস, পারভীন আক্তার, আব্দুল মালিক, উজ্জ্বল চন্দ্র শীল, মনিন্দ্র কুমার তালুকদার, শামসুন্নাহার আফিন্দি প্রমুখ ব্যক্তিবর্গ নানা সমস্যার কথা তুলে ধরেন।

  • [১]