স্টাফ রিপোর্টার
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক উৎসবে সুনামগঞ্জ জেলা উদীচী, স্পন্দন সাংস্কৃতিক বিদ্যালয় ও শিশু সংগঠন, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সুরালোক সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, বন্ধন থিয়েটার, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, নৃত্যাঙ্গন, থিয়েটার সুনামগঞ্জ, ব্যান্ড শেষ ঠিকানা, সুর নিকেতন অংশ গ্রহণ করে। এছাড়াও মলয় ভৌমিকের রচনা ও পল্লব ভট্টাচার্য্যরে নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘সু-নাগরিকের সন্ধানে’। গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী দিপু বাউল ও মোহন রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের উপদেষ্টা অ্যাডভোকেট শামছুল আবেদীন, প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মঞ্জু তালুকদার, সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, নাট্যশিল্পী পল্লব ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মোজাহিদ আলম মহিম এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য শাহ জুনায়েদ মোহাম্মদ সৃজন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।