স্টাফ রিপোর্টার
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা সরকারি গ্রন্থাগার। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ পঞ্চম-অষ্টম শ্রেণি। ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে। ‘খ’ গ্রুপ নবম-দ্বাদশ শ্রেণি। ‘একুশের চেতনা ও সর্বস্তরে মাতৃভাষার প্রচলন’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ২শ শব্দের মধ্যে। ‘গ’ গ্রুপ স্নাতক-স্নাতকোত্তর শ্রেণি। ‘অমর একুশে বাঙালির সর্বোচ্চ অহংকার’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ৫শ শব্দের মধ্যে। ‘ঘ’ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ‘ভাষা আন্দোলনের তাৎপর্য ও মুজিববর্ষ’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ৮শ শব্দের মধ্যে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে রচনা সরাসরি/ডাকযোগে জেলা সরকারি গ্রন্থাগারে পৌঁছাতে হবে।
এদিকে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি গ্রুপে। ‘ক’ গ্রুপের বয়সসীমা অনুর্ধ্ব ৭ বৎসর। চিত্রাংকনের বিষয় উন্মুক্ত। ‘খ’ গ্রুপের বয়সসীমা অনুর্ধ্ব ১২ বৎসর। চিত্রাংকনের বিষয় ‘ভাষা আন্দোলন’। ‘গ’ গ্রুপে অংশগ্রহণ করবে প্রতিবন্ধী (বিশেষ)। চিত্রাংকনের বিষয় উন্মুক্ত। আর্ট পেপারে স্বহস্তে অংকিত চিত্র আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে রচনা সরাসরি/ডাকযোগে জেলা সরকারি গ্রন্থাগারে পৌঁছাতে হবে।
এছাড়াও বিস্তারিত জানতে www.publiclibrary.sunamganj.gov.bd [১], ফেসবুক পেজ : www.facebook.com/জেলা-সরকারি-গ্রন্থাগার-সুনামগঞ্জ, মোবাইল ০১৯১৩-৭১৩৩৪২ যোগাযোগ করতে পারবেন।