- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।
সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান।
‘ক’ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাজমুস সালেহীন ফাইয়াজ, ২য় নিভীয়া দাস আরশী ও ৩য় হয়েছে আল মাহমুদ আতিফ।
‘খ’ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেজুতি সিনহা, ২য় আরফিন হোসেন সুমাইয়া এবং যুগ্মভাবে ৩য় হয়েছে স্বরূপ সিংহ ও মির্জা মাহিয়া তাসনিম তিথি।
রচনা প্রতিযোহিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে সাহিবা রহমান, যুগ্মভাবে ২য় মাহফুজ হাসান ও মোছা. উম্মে হানী জান্নানত এবং যুগ্মভাবে ৩য় হয়েছে ইসরাত জাহান মুন ও তাসনিম আফরোজ।
রচনা প্রতিযোহিতায় ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে এইচএম রাজ, ২য় ঝলক পাল কাব্য এবং ৩য় হয়েছে যোবায়ের আহমদ।
রচনা প্রতিযোহিতায় ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে সুদীপ লাহেড়ী, ২য় আসিফ বিল্লাহ এবং ৩য় হয়েছে তৌহিদ আলম।
রচনা প্রতিযোহিতায় ‘ঘ’ গ্রুপে প্রথম হয়েছে আনোয়ারা খাতুন, ২য় সুজাতা রানী নাথ এবং যুগ্মভাবে ৩য় হয়েছে মাহবুব আলম ও মোছা. মাছুয়া খাতুন।

  • [১]