- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ হয়েছে। বুধবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে সনদপত্রসহ পুরষ্কার তুলে দেন অতিথিরা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিগণ।
জেলা সরকারি গণগ্রন্থাগার সুনামগঞ্জ এর আয়োজনে এবং সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ উপলক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে।
লাইব্রেরিয়ান মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রভাষক মশিউর রহমান, এ্যাড. শাহ আলম মহিউদ্দিন, সংবাদিক এমরানুল হক চৌধুরী প্রমুখ।
এতে জেলার ১২ উপজেলার অর্ধশতাধিক প্রতিযোগী ও তাদের অভিভাবক অংশ নেন। এদের মধ্যে থেকে চিত্রাঙ্কনে চারটি ধাপে ১২ জন এবং রচনায় চারটি গ্রুপে ১২ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়। আয়োজনে শিশুদের পাশাপাশি অভিভাবকদে জন্যও প্রতিযোগিতা রাখা হয়েছিল।
প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্রসহ পুরষ্কার প্রদান করা হয়।

  • [১]