স্টাফ রিপোর্টার
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ পঞ্চম-অষ্টম শ্রেণি। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে। ‘খ’ গ্রুপ নবম-দ্বাদশ শ্রেণি। ‘সর্বস্তরে মাতৃভাষার প্রচলন’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ২শ শব্দের মধ্যে। ‘গ’ গ্রুপ স্নাতক-স্নাতকোত্তর শ্রেণি। ‘অনুবাদ সাহিত্যে বাংলা ভাষা’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ৫শ শব্দের মধ্যে।
‘ঘ’ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ‘বাংলা ভাষা প্রতিষ্ঠায় ভাষা শহিদদের অবদান’ বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার ৮শ শব্দের মধ্যে।
‘ঙ’ গ্রুপ (বিশেষ) প্রতিবন্ধী, বাংলাভাষা প্রতিষ্ঠায় জাতির পিতার অবদন বিষয়ে রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রচনা সরাসরি/ডাকযোগে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারে পৌঁছাতে হবে।
এছাড়াও বিস্তারিত জানতে www.publiclibrary.sunamganj.gov.bd, ফেসবুক পেজ : www.facebook.com/ জেলা-সরকারি-গ্রন্থাগার-সুনামগঞ্জ, মোবাইল ০১৯১৩-৭১৩৩৪২ যোগাযোগ করতে পারবেন।