- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রণাঙ্গণের প্রিয় সাথীকে হারিয়েছি-ইদ্রিস আলী বীরপ্রতীক

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, রণাঙ্গণের প্রিয় সাথীকে হারিয়েছি আমি। তিনি ছিলেন দোয়ারাবাজারের কৃতি সন্তান। আমি ১৯৬৭ সালে ছাতকে আর তিনি সুনামগঞ্জে এসএসসি পাশ করি। তবে তখন আমাদের পরিচয় ছিলো না। পরিচয় হয়েছে দেশ মাতৃকার প্রয়োজনে রণাঙ্গণে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিটি কার্যক্রমে তিনি আমাকে সাথে রাখতেন।
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে রবিবার সন্ধ্যায় নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনি যে দিন চলে গেলেন সেদিন আমি মুক্তিযোদ্ধাদের একটি প্রোগ্রামে মৌলভীবাজার গিয়েছিলাম। সেখানেই এই খবর শুনি। তিনি বলেন, খসরু ভাইয়ের অসম্পূর্ণ কাজ আমাদের করতে হবে, তাহলেই তাঁকে আমাদের যথার্থ শ্রদ্ধা জানানো হবে।

  • [১]