দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামের প্রখ্যাত বাউল রনেশ ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন দিরাই উপজেলা প্রশাসনসহ সুধীজনেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাউল রণেশ ঠাকুরের বাড়িতে যান ইউএনও। তিনি পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসনের তরফ থেকে আর্থিক সহায়তা বাউল রণেশ ঠাকুরকে প্রদান করেন।
এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাউলের জন্য বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হবে বলে জানান ইউএনও মো. সফি উল্লাহ।
এছাড়া বাউল রণেশ ঠাকুরের নতুন ঘর বানিয়ে দেবেন বলে জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান। এজন্য তিনি রণেশ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে তাকে আশ্বস্ত করেছেন। এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। শুধু ঘর নয়; তিনি সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্রও কিনে দিতে চান। এজন্য তিনি অন্যান্য মানুষের সহযোগিতা ও কামনা করেছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বাউল রণেশ ঠাকুরকে দোতারা প্রদান করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি কর্মী জয়ন্ত সরকার। তিনি বলেন, ইমন সাহেব কথা দিয়েছেন বাউল রণেশ ঠাকুরের পাশে থাকবেন।