- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রন্ধনশিল্পী কল্যাণ সমিতির সভা

রন্ধনশিল্পী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় মোক্তারপাড়াস্থ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম। যুগ্ম সম্পাদক সুধাংশু মজুমদারের পরিচালনায় সভায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য ক্ষতিকারক দ্রব্য প্রস্তুত না করা, পরিস্কার পরিচ্ছন্ন ভাবে সরবরাহ করা, এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কর্মরত রন্ধন শিল্পীদের ঈদ ও পূজা বোনাস দেয়ার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সোহেল আহমদ, হাফিজুর রহমান, সহসভাপতি মইনুল হক, মো. সাদেক মিয়া, মো. কবির মিয়া, আইন সম্পাদক উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ তারেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, প্রচার সম্পাদক মনু কুমার দাস, দপ্তর সম্পাদক কাজল বর্মন, ছমাদ মিয়া, নিখিল রায়, আব্দুল কাইয়ুম, বিল্লাল মিয়া, আব্দুল কাহের, ফারুখ মিয়া, জমির মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]