স্টাফ রিপোর্টার
জেলা মহিলা আওয়ামী লীগের আমৃত্যু সভানেত্রী রফিকা রইছ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বিকালে শেখ রাসেল পরিষদ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, অ্যাড. ফারুক আহমেদ, নান্দনিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জুনেদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, আওয়ামী লীগ নেতা জয়েদ হক, সরকারি শিশু পরিবারের প্রতিনিধি গোলাম কিবরিয়া জয়নুল আবেদিন, আলফাতুন নাহার, মাছুমা পারভিন, তাহেরা আক্তার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নাজমুল হক কিরন, শেখ রাসেল পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ স্বজন, যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান জুনায়েদ, ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম ইমন, গোলাম রব্বানী, মৃনাল, রোবেল, আবির প্রমুখ।