স্টাফ রিপোর্টার
শিশু শিল্পীদের নৃত্যের তালে লয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অঞ্জলি লহমোর…’ গানটি পিনপতন নিরবতায় শুনছিলেন মিলনায়তনে থাকা দর্শকরা। এর আগে ও পরে কণ্ঠশিল্পী অভিজিৎ চৌধুরী, রূপশ্রী রায়, দেবদাস
চৌধুরী রঞ্জন, অয়ন চৌধুরী, শান্তনু চৌধুরী, রাকিবা ইসলাম ঐশি, অরুণিমা দাশ, আয়মান ইসলাম প্রিয়সহ শিল্পীরা প্রয়াত এই দুই বিখ্যাত শিল্পীর গান গেয়ে প্রয়াণ দিবস সন্ধ্যা উদযাপন করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল, পুলিশ সুপার হারুন অর রশিদ, লে. কর্নেল নাছির উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল।