পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে শহরে মিছিল করেছে ছাত্র শিবির। সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের দোজা শপিং সেন্টার থেকে শুরু হয়ে মিছিলটি পুরাতন বাসস্টেশনে গিয়ে শেষ হয়।
জেলা শিবির সভাপতি হাফিজ জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিবির সেক্রেটারী জুবাইর আহমদ, সাবেক জেলা সভাপতি কুদরতে এলাহি মারুফ, সাবেক জেলা সেক্রেটারী এমদাদুল হক সাঈদ, সাবেক শিবির নেতা মো. নূরুল ইসলাম, আ স ম মামুন, জেলা শিবির নেতা মো. রেজাউল করিম, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)