স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে সুনামগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ইফতারী উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সবজির বাজারে কোনো কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। শহরের প্রধান সবজির বাজার, ষোলঘর পয়েন্টের বাজার, কালীবাড়ি পয়েন্টের বাজার এলাকায় জিনিসপত্রের চড়া মূল্য ছিল।
মঙ্গলবার বিভিন্ন জায়গায় বেগুন প্রতি কেজি
৩০ টাকার পরিবর্তে ৭০ টাকা, শসা প্রতি কেজি ১৫ টাকার পরিবর্তে ৪০ টাকা, লেবু প্রতি হালি ১২ টাকার পরিবর্তে ৩০ টাকা বিক্রি করতে দেখা যায়। চিনি ৪৫ টাকার পরিবর্তে ৬২ টাকা, ভোজ্য তেল ৯১ টাকা লিটার, পিয়াজ প্রতি কেজি ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা, দেশী পিয়াজ ৪০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। বেশন প্রতি কেজি ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৭৫ টাকার পরিবর্তে ৮০ টাকা, ভাল মানের (ছোলা) ১শত টাকা বিক্রি হচ্ছে। খেসারী ডাইল প্রতি কেজি ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা, রসুন প্রতি কেজি বিদেশী ২২০ টাকা, দেশী ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। খেজুর কেজি প্রতি ৮০ টাকা থেকে ১শত টাকা, ভাল মানের খেজুর প্রতি কেজি ২শত টাকা থেকে ২শত ১০ টাকা এবং ৩শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপেল ১শত ৫০ টাকা থেকে ১শত ৮০ টাকা, মালটা ১শত ৩০ টাকা, আনারস প্রতি হালি ১শত থেকে ১শত ১০ টাকা, আম প্রতি কেজি ১শত টাকা দরে বিক্রি হতে দেখা যায়।