- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রমজান মাসের ফজিলত ও কর্তব্য

শায়খ মাওলানা আনওয়ার হোসাইন
(পূর্ব প্রকাশের পর)
চতুর্থ ঃ বাকী সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। যেমন হস্তকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা হতে, পাকে অবৈধ স্থানে গমন হতে, পেঠকে সন্দেহজনক বস্তু খাওয়া হতে রক্ষা করবে। যে ব্যক্তি রোজা রেখে হারাম মাল দ্বারা ইফতার করে সে যেন কোন রোগের জন্য ঔষধ ব্যবহার করল, কিন্তু এতে বিষও মিশ্রিত করেছিল। এমতাবস্থায় ঔষধতো উপকার করিবেই, কিন্তু বিষে তার মৃত্যু অনিবার্য।
পঞ্চম ঃ ইফতারের সময় হালাল মাল দ্বারা হলেও উদর পূর্ণ করে না খাওয়া। যেহেতু রোজার উদ্দেশ্য এর দ্বারা ব্যাহত হয়। রোজার মকছদ কামভাব ও পশু প্রবৃত্তিকে দমন করা এবং নুরানী শক্তিকে বর্ধিত করা। এগার মাস প্রচুর খাওয়ার পর এক মাস কিছুটা কম খেলে কেউ প্রাণ হারায় না, কিন্তু আমরা ইফতার এবং  
সাহরীতে এত অধিক ভোজন করি যে, অন্য মাসেও এত বেশী ভোজনের সুযোগ হয় না।
আমাম গাজ্জালী (রহ.) বলেন, রোজার উদ্দেশ্য হল শয়তান এবং নফসকে দমন করা, কিন্তু ইফতারের সময় যদি বেশী খায় তবে এর উদ্দেশ্যই ব্যাহত হয়।
ষষ্ঠ : বস্তু এই যে, রোজা কবুল হয় কি না এই ভয়ে সব সময় কম্পিত থাকা। প্রত্যেক এবাদতেই এভাবে ভয় ভীতি থাকা উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে।
(সমাপ্ত)

  • [১]