- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রমজান মাসের ফজিলত ও কর্তব্য

শায়খ মাওলানা আনওয়ার হোসাইন
সাহরীর ফজিলত 
হযরত আব্দুল্লাহ উবনে উমর (রা.) হতে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ জাল্লাশানুহু এবং তাঁর ফেরেশতারা তাঁদের প্রতি রহমত নাযিল করেন যারা সাঁহরী খায়।  (তাবরানী শরীফ)। রোজার বরকতের মাধ্যমে মহান আল্লাহ রোজাদারদের উপর বিরাট এহছান এবং অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহ হচ্ছে সাহরী খাওয়া। উম্মতের জন্য এটাকে সওয়াবের জিনিস করা হয়েছে। সাহরী খাওয়ার কারণে উম্মতকে সওয়াব এবং ফজিলত দেওয়ার কথা জানানো হয়েছে। সাহরী খাওয়া মুস্তাহাব বলিয়া উম্মতের ইজমা রয়েছে।  শারীরিক দুর্বলতার কারণে বহু লোক এই সওয়াব হতে বঞ্চিত থাকেন। বহু লোক তারাবীর নামাজ আদায়ের পর পানাহার করে শুয়ে পড়েন। ফলে তারা সাহরী  খাওয়ার সওয়াব হতে বঞ্চিত হন। আরবী অভিধানে সাহরী সেই পানাহারকে বলা হয় যা শেষ রাতে আহার করা হয়। কামুছ গ্রন্থে আছে যে, সাহরী বলা হয় যা, শেষ রাতে আহার করা হয়। এতে আরও উল্লেখ আছে যে, রাত্রি অর্ধেক অতিবাহিত হওয়ার পর সাহরীর সময় শুরু হয়। কাশ্শাফ তাফসীরের লিখক রাতের শেষ ষষ্ঠাংশকে সাহরীর সময় বলেছেন। অর্থাৎ রাত্রিকে ছয় ভাগে ভাগ করে তার শেষ অংশ।
এই সময়ের মধ্যে ও শেষ দিকে খাওয়া উত্তম। তবে এতটা দেরী করা যাবে না যে রোজা সন্দেহজনক হয়ে পড়ে। আরো অনেক হাদীসে সাহরীর ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদী নাছারাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরী। আমরা সাহরী খাই কিন্তু তাঁরা সাহরী খায় না। একটি হাদীসে আছে তোমরা সাহরী খাও কারণ সাহরীতে বরকত রয়েছে।
উল্লেখিত হাদিসে কয়েকটি জরুরী বিষয়ের প্রতি ঈঙ্গিত করা হয়েছে। প্রথমত : শা’বানের শেষ তারিখে রমজানের ফজীলত সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দান করে সবাইকে সাবধান করে দিয়েছেন, যেন রমজানের ্একটি মূহুর্তও ব্যর্থ না হয়। অতঃপর কয়েকটি জরুরী বিষয়ের উল্লেখ করেছেন। তম্মধ্যে সর্বপ্রথম শবে ক্বদর যা অতি গুরুত্বপূর্ণ রাত্রি।  তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহপাক রমজানের রোজা ফরজ করেছেন এবং এর রাত্রি জাগরণ অর্থাৎ তারাবীহ রমজানকে ছুন্নত করেছেন। এতদ্বারা প্রমাণিত হয় যে তারাবীহ আল্লাহর তরফ হতে এসেছে। (চলবে)

  • [১]