মাও.মুহাম্মদ এমদাদুল হক
ইতেকাফ শুরু হয়ে গেছে। অনেকেই ইতেকাফের জন্য প্রস্তুতি নিয়েছেন। রমজান হচ্ছে ঢাল স্বরূপ রাসুল (সা.) বলেছেন রোযা হচ্ছে মোমেনদের জন্য ঢাল স্বরূপ। ঢাল যেভাবে যুদ্ধের মধ্যে মানুষকে আত্মরক্ষা করে । ঠিক তেমনিভাবে রোযা ও মানুষকে মিথ্য পাপাচার ও সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা পাপাচার ও সকল অন্যায় কাজ থেকে বিরত রইল না, সে যেন সারাদিন শুধু উপবাসই রইল, তার রোজার বিনিময় কোন সোয়াব হবে না। রাসুল (সা.) বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাদার উম্মতের জন্য ৫টি পুরস্কার ঘোষণা করেন । রোযাদারের মুখের ঘ্রাণ মেসকে আম্বরের চাইতে আরও বেশী পছন্দনীয়। রোযাদারের জন্য পানির মাছ ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। রোযাদারের যে কোন একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। রোযাদারের দোয়ার বরকতে দশ লক্ষ দোযখীকে মুক্তি দিয়ে থাকেন। রাসুল (সা.) অন্য এক হাদিসে বলেন যে ব্যক্তি রমজান পাইল আর তার জন্য অথবা বৃদ্ধ মা, বাবার জন্য গুনা মাফ করাইতে পারল না ? তার মত হত ভাগা দুনিয়াতে আর কেউ নেই। আমরা অনেকেই হেলায় হেলায় রমজানের রোযা ছেড়ে দেই? আহঃ তা অনেক কষ্টের । কারণ রমজানের একটি রোযা ছেড়ে দিলে বাকি সারাজীবন রোজা রাখলেও তার সমকক্ষ হবে না। যদিও উলামায়ে কেরাম তার জন্য একাধারে ২মাস রোযা রাখার বিধান করেছেন। কিন্তু তা রমজানের একটি রোজার সমান হবে না। (আহমদ বায়হাকী/ইবনে মাজা) আমাদের উচিৎ রমজানকে অবহেলা না করে তা সঠিকভাবে আদায় করা। অবহেলা করে রোযা না ছাড়া, রোজা কাল কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। রোযাদার ব্যক্তির কবরের মধ্যে সুপারিশ করে বলতে থাকবে হে আল্লাহ ঐ ব্যক্তি রমজান মাসে এক মাত্র তোমাকে ভয় করে রোযার নিয়তে উপবাস থেকেছে তার হাতে শক্তি ছিল, ঘরে খাবার ছিল, পকেটে টাকা ছিল? কিন্তু তোমাকে ভয় করে সে আহার করে নাই। তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজানের খাতিরে মাফ করে দিবেন।
লেখক. প্রিন্সিপাল হযরত খাদিজাতুল কুবরা ইসলামিয়া বালিকা মাদরাসা আপ্তাবনগর, সুনামগঞ্জ।