স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজকর্মী রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৪০ জন প্রতিযোগীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি লেখক সুখেন্দু সেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, সাবেক কমিশনার কলি তালুকদার আরতি, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।
সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি মলয় চক্রবর্তী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ ও জগৎজ্যোতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হাছান শাহীন।
চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন স্বপন দাস ও রুনা লেইস।