দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের দ্বন্ধের অবসান হয়েছে। দ্বন্দ্ব নিরসনের লক্ষে রাজনগর গ্রামে ২ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও গ্রামবাসীর
উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রাজনগর গ্রামের হাসিম আলীর বাড়িতে গ্রামবাসী ও ২ স্কুল কর্তৃপক্ষের যৌথ সভায় একটি স্কুল পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তে ৪ জন শিক্ষক নির্বাচন করা হয়। সর্বসম্মতি ক্রমে রাজনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোনীত হলেন, পিয়ারা আক্তার, আমিনা বেগম, রওশন আরা, পারভীন আক্তার। দুই স্কুলের ভূমি দাতা ফুলজান বিবি ও অবঃ সেনা সদস্য সামসুল হক।
সভায় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের ৪নং ওয়াডের ইউপি সদস্য শাহআলম, আবুল কালাম আজাদ, মো. সামসুল হক, আমির আলী, মহিবুল হোসেন, নুরুল হক, আব্দুল মুতিন, মো. কালা মিয়া, রাশিদ, শাহাবউদ্দিন, মো. নাজিম উদ্দীন, মো. আইনূল হক, মো. নুরআলম, মো. সুকুর আলী, জব্বার, মতিন, মদরিছ আলী, জয়নাল মিয়া, মুকতার আলী, নয়ন মিয়া, ইন্তাজ আলী, আমিরুল হক, হানিফ আলী, আব্দুল গফুর, আজিজুল হক, ঝটন মিয়া, আছকির আলী, পিয়ারা আক্তার, রওশন আরা, আমিনা খাতুন, বাবুল মিয়া প্রমুখ।