- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজনীতিক গোলাম রব্বানীর স্মরণ সভায় বক্তারা- আজীবন বঞ্চিত মানুষের পক্ষেই থেকেছেন তিনি

স্টাফ রিপোর্টার
প্রয়াত রাজনীতিবিদ গোলাম রব্বানী গণ-মানুষের নেতা ছিলেন। আজীবন বঞ্চিত মানুষের পক্ষেই থেকেছেন। নির্লোভ ও বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন তিনি। আয়ুব সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন, বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ, ৯০’এর গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা এই জনপদের মানুষ স্মরণ রাখবে বহুদিন। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে রাজনীতিবিদ গোলাম রব্বানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেছেন।
অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানার সভাপতিত্বে এবং সাংবাদিক আল হেলাল ও মাহবুব পীরের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, লেখক ও আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, অ্যাড. শফিকুল আলম, পৌর কলেজের অধ্যক্ষ দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, বাউল শাজাহান, দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক সেলিম আহমদ তালুকদার, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা পঙ্কজ চৌধুরী প্রমুখ।

  • [১]