- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজনীতিক লুৎফুর রহমান সরকুমের স্মরণসভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করতে হবে

বিজয় রায়, ছাতক
আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী নেতা-কর্মীদের যথার্থই মুল্যায়ন করে থাকে। এ অঞ্চলের রাজনৈতিক মডেল লুৎফুর রহমান সরকুমেরও মুল্যায়ণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে আ. লীগের নব-গঠিত কমিটির প্রথম সভায় এক মিনিট নিরবতাসহ দেশরতœ শেখ হাসিনা লুৎফুর রহমান সরকুমের নামে শোক প্রস্তাব এনেছেন’।
শনিবার সকালে লুৎফুর রহমান সরকুম স্মরণ সভায় ছাতকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষক ও শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরহুম লুৎফুর রহমান সরকুম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘লুৎফুর রহমান সরকুম’র আদর্শে গড়া আড়াই হাজার শিক্ষার্থীর বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে রাষ্ট্রীয় অনুদানের জন্য আপ্রাণ চেষ্টা করা হবে’।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘রাজনৈতিক অঙ্গণে লুৎফুর রহমান সরকুমের বিচরণ ছিল বর্ণাঢ্য। আব্দুল হক, ডা. হারিছ আলী ও লুৎফুর রহমান সরকুম ছিলেন এ অঞ্চলের ক্ষণজন্মা পুরুষ। ১৯৫৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ির মাধ্যমে লুৎফুর রহমান সরকুম বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মানুষের অকৃত্রিম ভালোবাসায় প্রমাণিত হয় তিনি একজন সাদা মনের মানুষ। তাঁর ত্যাগের রাজনীতি, বর্ণাঢ্য জীবন ভবিষ্যত প্রজন্মের কাছে অনুকরণীয় ও অনুস্মরণীয় হয়ে থাকবে। তাঁকে স্মরণ রাখার জন্য ভবন নির্মাণ করা হয়েছে’।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
তিনি বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছাড়াও লুৎফুর রহমান সরকুম ছিলেন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব। সুনামগঞ্জ অঞ্চলের হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদরে মধ্যে অন্যতম লুৎফুর রহমান সরকুমের আদর্শ ও ত্যাগের রাজনীতি থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় রয়েছে’।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, ‘জেলার রাজনীতিতে লুৎফুর রহমান সরকুমের অবদান রন্ধ্রে-রন্ধ্রে বিরাজ করছে। তাঁকে হারালেও তাঁর আদর্শের মধ্যেই বেঁচে থাকবেন আমাদের মাঝে’।
বিশেষ অতিথির বক্তব্যে দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফুর রহমান সরকুম আমাদের আমাদের ত্যাগের পথ দেখিয়ে গেছেন। তাঁর দেখানো পথে হাঁটলে তাঁর মতো নেতা হওয়া সম্ভব। তাঁকে হারিয়ে শুধু ছাতক নয়, দোয়ারাও অভিভাক শূন্য হল’।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।  
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আতাউর রহমান ও শিক্ষক হুমায়ূন কবিরের যৌথ পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আ.লীগের সহ-সভাপতি অ্যাড. রাজ উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম, গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মিসবাহ উদ্দিন, রেনু মিয়া, অধ্যক্ষ আব্দুল গাফফার।
এছাড়াও বক্তব্য রাখেন, আ.লীগ নেতা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, মাস্টার আওলাদ হোসেন, আমিরুল হক, ফারুক আহমদ, সাবেক চেয়াম্যান হাজী নিজাম উদ্দিন, প্রাক্তন ছাত্র ও ব্যাংকার তৈয়ব আলী প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, অ্যাড. আশিক আলী, আজমান আলী, সামছুজ্জামান রাজা, আফজাল হেসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, বিলাল আহমদ, হোসেন, মুরাদ হোসেন, আবুল হাসনাত, কাজী আনোয়ার মিয়া আনু, নুর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সামছুদ্দিন আহমদ কাচা মিয়া, আব্দুল খালিক, আরজক আলী, আজিুল ইসলাম, মুক্তিযোদ্ধা কদর মিয়া, কবির উদ্দিন লালা, নুরুল আমিন, রজব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, আ.লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, আফতাব উদ্দিন, আব্দুল খালিক, মোশাইদ আলী, মিলন দেব, অতুল দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী বদর উদ্দিন, এপিপি সামছুল ইসলাম, মরহুমের একমাত্র কন্যা সাবিহা সুলতানা রিমা, পীর মমোহাম্মদ আলী মিলন, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, নওশাদ মিয়া, আছাব মিয়া, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ কামাল সুফি, যুবলীগ নেতা আবর উদ্দিন, সোহেল মেম্বার, ফয়জুল ইসলাম ফজল, বিমান ঘোষ, কাওসার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, হাজী জয়নাল আবেদীন, ছাত্রলীগ কাওসার আহমদসহ আ.লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত মরহুম লুৎফুর রহমান সরকুম ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ অতিথিবৃন্দ।

  • [১]