ইতালিতে গঠিত হয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ। রোমের সেন্তসেল্লে লবঙ্গ রেস্টুরেন্টে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি গঠনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক মতবিনিময় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতক্রমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের একটি আংশিক কমিটি গঠন করা হয়। নব গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হন এ.টি.এম শাহজাহান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতালির বিশিষ্ট সাংবাদিক মিনহাজ হোসেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। সভায় শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
এসময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক কোষাধক্ষ্য আব্দুল মুকিত, জালালাবাদ যুব সংঘ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাবেক সদস্য সরোয়ার হোসেন, আমিনুল ইসলাম রাসেল, আফজাল আহমেদ রায়হান সহ আলী আহমেদ, রিপন আহমেদ, রুহেল আহমেদ, হৃদয় খান, দেলোয়ার হোসেন, তারেক হাসান, রাজন আহমেদ।
প্রেসবিজ্ঞপ্তি