- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মহিলা পরিষদের মতবিরিময় সভা

তৃণমূল পর্যায়ে নারী কমিউনিটি লিডার ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিরিময় সভা করেছে মহিলা পরিষদ জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার চঞ্চল কুমার লোহ, সাংবাদিক মাসুক মিয়া, পৌর কাউন্সিলার খোরশেদ আলম, সদও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংঘটনের জেলা শাখার সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শীলা রায়, সংঘটনের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সহ-সভাপতি শক্তিদত্তা বসু, সঞ্চিতা চৌধুরী সহ জেলা শাখার সম্পাদক ও সদস্যবৃন্দ।
সংগঠনের জেলা শাখার সদস্য শেলী শর্মার পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাকার আন্দোলন সম্পাদক অমিতা রায়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]