- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজপথে আ. লীগ একাংশের লাঠি মিছিল, অপরাংশের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরে আওয়ামী লীগের একাংশের উদ্যেগে লাঠি মিছিল এবং অপরাংশ শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার দুপুরে শহরের রমিজ বিপণির কার্যালয় থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে লাটি লাঠি মিছিল বের হয়। বিকাল ৩টা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে নেতা কর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেন। দুই কর্মসূচীতে বিএনপির নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হবার আহ্বান জানানো হয়েছে।
দুপুরে নুরুল হুদা মুকুটের নেতৃত্বে বের হওয়া লাঠি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমিজ বিপণির কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা অমল কর, সীতেশ তালুকদার মঞ্জু, সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।


বিকালে ব্যারিস্টার ইমনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেন দলের নেতা কর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা মফিজুল হক, ঈশতিয়াক শামীম, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. আব্দুল আজাদ রুমান, আতিকুল ইসলাম, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, ঝুটন পুরকায়স্থ, তারিখ হাসান দাউদ, ফারুক আহমদ সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, মহিলা আওয়ামী লীগের সামিয়া চৌধুরী মনি, চাঁদনে আয়ান প্রমুখ।
পৃথক পৃথক সমাবেশে বক্তারা বলেন, সরকার বিরোধী আন্দোলনের নামে সুনামগঞ্জে কোথাও কারো যানমালের কিংবা পরিবহনের ক্ষতি হলে, এর দাতভাঙা জবাব পাবে বিএনপি। সুনামগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার বাংলাদেশে অগ্নি সন্ত্রাসীদের ঠাঁই হবে না। বিএনপির যে কোন ধরণের নাশকতা রুখতে সবসময়ই প্রস্তুত থাকবে সুনামগঞ্জের আওয়ামী লীগ।

  • [১]