- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সফর- সাংবাদিকদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আভ্যন্তরীণ  সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমানের আগমন উপলক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ  
 চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বৃহস্পতিবার সকাল ১১ টায় চেম্বার অব কর্মাস এর মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। চেম্বার অব কর্মাস এর সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জেলা সার্কেল-১৮ এর সহকারি কর কমিশনার  মোহাম্মদ দাউদ হোসেন, ছাতক সার্কেল-১০ এর সহকারী কর কমিশনার  মো.সা-আদ উল্লাহ, জেলা কাস্টম’র সহকারি কমিশনার  মো. সোহেল রানা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ডলুরা শুল্ক ষ্টেশন চালুর প্রয়োজনীয়তা ও ইন্ডিয়া-বাংলাদেশের ব্যবসায় উপযোগিতা সম্পর্কে রাজস্ব বোর্ডের চেয়াম্যা কে ধারণা দেয়ার  বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আজ সকাল ৯ টায় ডলুরার ভারতীয় সীমান্তে দ্বিপাক্ষিক বৈঠক ও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হবে।

  • [১]