লন্ডন প্রতিনিধি
আপাদত ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ালেন ডিউক অব ইয়র্ক প্রিন্স এন্ডু, উনষাট বছর বয়সী প্রিন্স এন্ডু বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান। মৃত মার্কিন বিলিয়নার ও যৌন নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্ব এবং এক অপ্রাপ্ত বয়স্কা কিশোরীর সঙ্গে যৌন কেলেঙ্কারি নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে এমনটা জানিয়েছেন তিনি। আর এ বিষয়টি নিয়ে ব্রিটিশ মিডিয়ায় যখন প্রতিদিন নানা মুখরোচক কাহিনী প্রকাশ পাচ্ছিল ঠিক এই সময় দ্বিতীয় রাজপুত্র এই সিদ্ধান্ত নেন।
তিনি জানান, এপস্টেইনের সঙ্গে তার সমপর্ক নিয়ে সৃষ্ট কেলেঙ্কারি রাজ পরিবারের কর্মকা-ে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই রানীর অনুমতি নিয়ে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এছাড়া, এপস্টেইনের সঙ্গে তার সমপর্ক নিয়ে মার্কিন তদন্তকারীদের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স এন্ডু। দ্য টাইমস পত্রিকা তার সরে দাড়ানোর খবরটি নিশ্চিত করেছে। খবরে বলা হয়, প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এপস্টেইনের সরবরাহ করা ১৭ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্কার সঙ্গে যৌন সমপর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। তিনি সব সময়ই অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, যৌনকর্মী পাচারের অভিযোগে আটক থাকে এপস্টেইন চলতি বছরের আগস্টে কারাগারের ভেতর আত্মহত্যা করেন।