স্টাফ রিপোর্টার
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০২ তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে কেশবপুর গ্রামে রাধারমণের সমাধিস্থলের পাশে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার নিবার্হী কর্মকতা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, গবেষক আ.ত.ম সালেহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দিলুয়ার হোসেন, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার প্রমুখ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।