- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রানীগঞ্জের কুশিয়ারা নদীতে ৬ দিন ধরে ফেরী বন্ধ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ক্রটির করণে গত ৬ দিন ধরে ফেরিচলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে।   
এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদী পারাপারের একমাত্র ফেরিতে গত ৩ জুন থেকে যান্ত্রিক সমস্যা সৃষ্টি হওয়ায় ফেরীপারাপার বন্ধ হয়ে যায়। ফলে পাগলা জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।  
রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সুহেল আহমদ জানান, ফেরী চলাবন্ধ বন্ধ হয়ে পড়ায় মালামাল নিয়ে আসেেত খুবই কষ্টের শিকার হতে হচ্ছে। নদীর দক্ষিণপাড় থেকে ছোট নৌকাযোগে বাজারে মালামাল আনতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। গত ৬ দিনেও কর্তৃপক্ষ ফেরির ত্রুটি সারাতে করতে পারেনি।   
রানীগঞ্জের ফেরীচলাচল বন্ধ হাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।   
জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) শফিকুল ইসলাম  
কে জানান,  ফেরীর ইঞ্জিনে ক্রটি দেখা দেয়ায় এ সংকট দেখা দিয়েছে। দুই এক দিনে মধ্যে ফেরীরএ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।

  • [১]