- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রানীগঞ্জে কুশিয়ারায় সেতু নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরের রানীগঞ্জে কুশিয়ারার উপর ৮৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। দেড় মাস আগে যৌথ কোম্পানী চায়না রেলওয়ে ২৪-মহিউদ্দিন বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড ঢাকার সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান গত সপ্তাহ্ থেকে কুশিয়ারার পাড়ে মালামাল নেওয়া শুরু করেছে। সেতু এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান গত সপ্তাহে অস্থায়ী অফিস ঘর নির্মাণ করেছে।
স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সময় দিলে, তিনিই সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন। সেক্ষেত্রে     এই মাসের শেষ সপ্তাহে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা না করে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে’।

  • [১]