- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রানীগঞ্জে কুশিয়ারায় ৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

জগন্নাথপুর অফিস
জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে গত ৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে জন দুর্ভোগ উঠেছে চরমে।
ভূক্তভোগিরা জানান, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে কুশিয়ারার নদীর পানি বেড়ে যাওয়ায় ফেরী ঘাটে পানি উঠে যায়। যে কারণে ফেরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে  সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। ফেরিঘাট যদি একটু উপরের দিকে উঠানো যেতো তাহলে এ সমস্যার সংকট হতো না বলে স্থানীয় যাত্রীরা জানিয়েছেন।   
রানীগঞ্জের সালেহ আহমদ বলেন,‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের কিছু অংশ পানির নিচে চলে গেলে। সংকট সামাধের কর্তৃপক্ষে উদাসিনতা আর দায়সারা মনোভাবে কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যদি একটু সচেষ্ট হতেন তা হলে এ সমস্যার লাঘব হতো।’
রানীগগঞ্জ বাজার ব্যবসায়ী সোহেল আহমদ বলেন,‘গত ৬ দিন ধরে  ফেরি সার্ভিস বন্ধ থাকায় কোন যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। জনদুর্ভোগ বেড়ে গেছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।  স্থানীয় ইউপি চেয়ারম্যান মজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরি সার্ভিস এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা জমির উদ্দিন বলেন,‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট পানিতে ডুবে গেছে। এ কারনে ফেরি চলাচল করা সম্ভব্য হচ্ছে না।’

  • [১]